৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে এসপির শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত দিনমজুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে এসপির শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত দিনমজুর
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদের হাত থেকে সরাসরি শীতবস্ত্র (কম্বল) নিতে পেরে উচ্ছ্বসিত অসহায় দুস্থ দিনমজুর মানুষেরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন (৪ নম্বর ওয়ার্ড) আবিরনগর গ্রামের ‘ইসলাম ব্যাপারী বাড়ি’ সংলগ্ন এলাকায় ১৫ জন দিনমজুর ও ১০ জন অসহায় নারীর মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এসপি। জানা গেছে, এক যুগের বেশি লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন না হওয়াতে (৪ নম্বর ওয়ার্ড) আবিরনগর গ্রামের অসহায় মানুষগুলো সরকারি-বেসরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি জেনে জেলা পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে আবিরনগর গ্রামে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। দিনমজুর আবুল কালাম ও সবুজ হোসেন  বলেন, জীবনের প্রথম একজন পুলিশ কর্মকর্তার হাত থেকে একটি করে কম্বল উপহার পেলাম। যেখানে আমরা পুলিশকে দেখলে খুব ভয় করি। সেইখানে আজ এসপির হাত থেকে কম্বল নিলাম। সত্যিই খুব ভালো লাগছে। আমরা সাধারণ দিনমজুর, আমাদের হাতে এসপি (স্যার) কম্বল দিয়েছে। আমাদের সঙ্গে কথা বলেছেন। যেখানে আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে এ কম্বল পাইতাম আজ সেই কম্বল আমরা পুলিশের কাছ থেকে পাইলাম। এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, বিশেষ শাখার (ডিআইও-১) একেএম আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ও শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম প্রমুখ। পুলিশ সুপার তারেক বিন রশিদ ঢাকা মেইলকে বলেন, আমরা নিজ নিজ জায়গা থেকে গরিব অসহায় মানুষগুলোকে বিভিন্ন সাহায্য সহয়তা করলে তারা ভালো থাকবে। শীতের শুরু থেকে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণের কার্যক্রম চালিয়ে আসছি। আমরা খবর পেয়েছি আবিরনগর গ্রামের দিনমজুর মানুষগুলো শীতবস্ত্র (কম্বল) থেকে বঞ্চিত। এজন্য আমরা আজ তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। পুরুষদের পাশাপাশি নারীদের মাঝেও বিতরণ করা হয়েছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি