লক্ষ্মীপুরে এনপিপির প্রার্থী সেলিম মাহমুদের নির্বাচনী অফিস উদ্বোধন
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে আম প্রতীকের প্রার্থী ও ন্যাশনাল পিপল্স পার্টির ভাইস চেয়ারম্যান সেলিম মাহমুদের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার মান্দারী বাজারে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। এ অফিস থেকে আম প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও ভোটারদের সাথে যোগাযোগ করবেন প্রার্থী সেলিম মাহমুদ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপল্স পার্টির স্থানীয় নেতা মাহমুদুল হাসান মঞ্জু, তোফায়েল আহমেদ, আব্দুর রশিদ, জসিম উদ্দিন, ফিরোজ আলম প্রমুখ।
এমপি প্রার্থী সেলিম মাহমুদ বলেন, আম প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করলে লক্ষ্মীপুর ও এ জেলার জনগণের উন্নয়নে কাজ করবো। জেলাবাসীর প্রাণের দাবী, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু, বেগমগঞ্জ-লক্ষ্মীপুর-চাঁদপুর রেললাইন স্থাপন, জেলার প্রত্যেকটি ইউনিয়নে কুটির শিল্প স্থাপন করে বেকার সমস্যা দূরীকরণে কাজ করবো। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটারের প্রতি আম মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানতিনি।
বিপি/ শাকিলা
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি