৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে এমপি আউয়ালসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে এমপি আউয়ালসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে লক্ষ্মীপুরে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও দুই আসনে মনোনয়ন জমাদানকারী একজনের মনোনয়পত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রোববার (০২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেন। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টা থেকে মনোনয়নপত্র যাছাই-বাছাই শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণ খেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বর্তমান এমপি লায়ন এম এ আউয়াল (জাকের পার্টি) ও স্বতন্ত্র প্রার্থী হওয়া মো.মাহবুব আলম। ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকার অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র) ও জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়ার (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয় ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান দায়িত্ব থাকায় ল²ীপুর-৪ আসনের খালেদ সাইফুল্লাহর (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও কাগজপত্র সঠিক না থাকায় একই আসনের আব্দুল মতিন (স্বতন্ত্র) এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ বিলে অসঙ্গতি থাকায় লক্ষ্মীপুর-২ ও ৩ আসন থেকে জেএসডি মনোনীত প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলালের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রেখে তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা।

উল্লেখ্য, লক্ষ্মীপুরের ৪টি আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে আজ রোববার ৪০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি