৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: সাম্প্রতিক মেঘনা নদী ভাঙ্গনে নিঃস্ব, অসহায় ও দুস্থ লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলার ১ শত পরিবারের মাঝে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক এবং করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ১ শত মানুষের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক সমাবেশে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) পুদম পুষ্প চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রামগতি উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) সুচিত্র রঞ্জন দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাতের আঁধারে প্রতিবন্ধী, দিনমজুর ও অসহায় মানুষদের খোঁজ-খবর নিয়ে তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উপহার তুলে দিয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ। গত সোমবার রাতে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত লক্ষ্মীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব মানুষের হাতে-হাতে ঈদ-উপহার হিসেবে খাদ্য-সামগ্রী প্যাকেট দেওয়া হয়। রাত পৌনে ১১ টার দিকে শহরের আবিরনগর ইসমাইল ব্যাপারী বাড়ীর সামনে জেলা প্রশাসক বিপুল সংখ্যক অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ-উপহার বিতরণ করেন। জেলা প্রশাসক জানান, যারা একেবারে অসহায় এমন প্রায় ৪ হাজার লোকজনের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর সাথে নগদ অর্থও বিতরণ করা হচ্ছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি