লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে নৌকার সভায় প্রতিহিংসার গোবর ছোঁড়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জেলা আওয়ামীলীগের ব্যানারে দলীয় কার্যালয়ে সদর উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেমের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, ‘বুধবার সন্ধ্যায় শহরের সমসেরাবাদ এলাকায় নৌকার প্রচারণা সভা চলাকালে নেতা-কর্মীদের লক্ষ্য করে গোবর নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এসময় কয়েকজন নেতার গায়ে গোবর লেগে তারা লাঞ্চনার শিকার হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানান তিনি।’
একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বহিরাগত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করাসহ নৌকার কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান আওয়ামীলীগ সভাপতি।
এদিকে দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে একই উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু পৃথক সংবাদ সম্মেলন করেন। এসময় গোবর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই নিন্দনীয় কাজে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি। সালাহ উদ্দিন টিপু পাল্টা অভিযোগ করে বলেন, ‘নৌকার প্রার্থীর জনপ্রিয়তা শুন্য দেখে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে তারা। ভোটের মাঠে জনগণের কাছে না যেয়ে কিছু সেলফিবাজ নেতা তাদের বাসায় বসে উল্টো পাল্টা বকছেন।’ সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চান এই প্রার্থী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি