৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে দুবোন একই সাথে নিখোঁজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে দুবোন একই সাথে নিখোঁজ

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় (১৯ অক্টোবর) মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় ডিজি করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। নিখোঁজ দুই কশোরী চাচাতো-জেঠাতো বোন।

নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়।এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি