৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে দিনব্যাপী বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে দিনব্যাপী বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শনী
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: “পুষ্টি, মেধা, দারিদ্র, -প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রানীসম্পদ প্রদর্শনী হয়েছে। শনিবার (৫ জুন) উপজেলা পরিষদের ভিতরে একটি বাড়ী-একটি খামার প্রকল্প মাঠে উপজেলা প্রানী সম্পদ ও ভেটেরেনারি হাসপাতাল রায়পুরের প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী হয়েছে। এছাড়াও জেলা সদরসহ উপজেলা গুলোতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ মেলায় গাভী, ষাড়, মহিষ, ঘোড়া, বকনা, বিভিন্ন প্রজাতির ছাগল,উন্নত প্রজাতির পাখি ও প্রানী প্রজক্তি ইত্যাদির ৩০টি স্টল স্থান পেয়েছে। বিকালে সমাপনি অনুষ্ঠান শেষে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারি খামারিদের পুরস্কারের পাশাপাশি সকল অংশগ্রহনকারি খামারিদের বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। এসময় প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাক্তার মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ ববন জাকারিয়া ও সদস্য সচিব উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আতাউর রহমান প্রমূখ। ডাক্তার আতাউর রহমান বলেন, রায়পুরসহ দেশের ৪৬৫টি উপজেলায় একযোগে এ প্রদর্শনী হয়েছে। কৃষক ও খামারিদের উৎসাহিত করার লক্ষে ও জনসাধারনের জন্য প্রানীজ আমীষ সরবরাহ নিশ্চিত করার জন্য এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। তার লক্ষ্য-উদ্দেশ্য প্রানী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। দুগ্ধজাত পন্যের গ্রাহক সৃষ্টি করা। দুগ্ধ খামারি ও উদ্যোগতাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি আধুনিক ব্যবস্থাপনা পরামর্শ প্রদান করা ইত্যাদি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি