৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ডাকাত মানুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ডাকাত মানুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের কমলনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৪) ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যাক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাইন উদ্দিন (মানু ডাকাত) চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যাক্ত বাড়িতে ডাকাত দলের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ।

পরে গুলিবিদ্ধ মানুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি