৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে চোরাই গাড়ীসহ আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে চোরাই গাড়ীসহ আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ র‍্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের অভিযানে চোরাই গাড়ীসহ একজন কে আটক করেছে র‍্যাব। বুধবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ একটি আভিধানিক দল একটি বিষেশ অভিযান পরিচালনা করে।

এসময় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ইসলামিয়া রোডের রাহমানিয়া আবাসিক বোডিং এর সামনে হতে একটি সাদা রংয়ের টয়োটা সেলন প্রাইভেটকার উদ্ধার করে। যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো- গ ১৫৮২৩৩। এবং একই জেলার সেন বাগ উপজেলার উত্তর মোহাম্মদ পুর গ্রামের আবদুল খালেকের ছেলে ( ড্রাইভার) আব্দুস সাত্তার(৩৮) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আঃ সাত্তার কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলাসহ বিভিন্ন জায়গায় গাড়ি চুরি, আইন শৃঙ্খলার বিঘ্নতাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তার এসব কর্মকান্ডের উপর নজরদারি করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি