৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার খসে পড়ল রাস্তায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার খসে পড়ল রাস্তায়
 

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার রাস্তায় খসে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের জাগিদার বাড়ির পোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে যান বাসটির অর্ধশতাধিক যাত্রী।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার খসে পড়া বাসটির নাম ‘আনন্দ’, ঢাকা মেট্রো-জ ১১-০০৪১। নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায় চলাচলকারী একটি লোকাল বাস। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারের প্রায় ৪০০ গজ পূর্বে জাগিদার বাড়ির পোল সংলগ্ন ঢাকা-রায়পুর মহাসড়কে চলন্ত অবস্থায় আনন্দ বাসটির একটি গ্যাস সিলিন্ডার খসে পড়ে যায়। এসময় গ্যাস বের হওয়ার শব্দ শুনেই ড্রাইভার গাড়িটি রাস্তার বাম পাশে দাঁড় করান। আতংকিত যাত্রীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। তবে বাসের কন্ট্রাক্টর ও হেলপার দৌঁড়ে গিয়ে গ্যাস লাইন বন্ধ না করলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল বলেও জানান তারা।

লক্ষ্মীপুর সার্কেলের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মামুন আল আমিন বলেন, গাড়িটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। গাড়িটি বিআরটিএ নোয়াখালী সার্কেলের অন্তর্ভুক্ত। ইতোমধ্যে এ বিষয়ে তাদেরকে অবহিত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সপ্তাহ খানেক আগে অন্য একটি আনন্দ বাস থেকে এবাবে গ্যাস সিলিন্ডার পড়ে যাওয়ার ঘটনা ঘটে বলেও খবর পাওয়া গেছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি