৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে চলছে ঢিলেঢালা লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে চলছে ঢিলেঢালা লকডাউন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবার কারনে সারাদেশে লকডাউন ঘেষনা করেছে সরকার।এই ঘোষনায় লক্ষ্মীপুরেও চলছে কঠোর লকডাউন। প্রথম রোজা ও বাংলা নববর্ষের দিন থেকেই শুরু হয়েছে লকডাউন।কঠোর ৮ দিন ব্যাপি লকডাউনে লক্ষীপুরের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ আছে। খাবার ও ঔষধের দোকান ছাড়া বন্ধ আছে সকল মার্কেট ও বিপনী বিতান। লক্ষ্মীপুর জেলা ও উপজেলা গ্রাম গঞ্জের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করে লক্ষ্য করা যায় জেলার প্রধান সড়ক ব্যতীত মফস্বলে গ্রামে-গঞ্জে মানুষের স্বাভাবিক চলাচল বিদ্যমান রয়েছে। দোকান ভ্যান-রিকশা এখনো স্বাভাবিক ভাবেই চলছে। অনেক জায়গায় দেখা গেছে দোকানের তালা লাগিয়ে দোকানের সামনে দোকানদার দাঁড়িয়ে আছে কাস্টমার এলে তালা খুলে বেচাকেনা চলছে। আবার অনেক জায়গায় পুলিশ দেখলেই দোকানে তালা থাকে পুলিশ চলে গেলে আবার দোকান খুলে বেচাকেনা করে। তবে মানুষ লকডাউন মেনে ঘরে থাকছে। চিকিৎসকরা বলছেন. এই লকডাউন বাস্তবায়ন করা গেলে করোনাভাইরাস কে মোকাবেলা করার সহজ হবে। লক্ষ্মীপুর জেলা উপজেলা গুলোতে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি