৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর গোয়েন্দা শাখার তত্বাবধানে সবুজ পাটোয়ারী(৩৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনর্চাজ জনাব এ কে এম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় এসআই/মোঃ মোশারফ হোসেন, এসআই/মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন পৌর ১নং ওয়ার্ড সোনাপুর সাকিন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সবুজ পাটোয়ারী(৩৯)কে গ্রেফতার করেন। সবুজ পাটোয়ারী(৩৯) জেলার রামগঞ্জ থানার উত্তর শ্রীরামপুর এলাকার মৃত আব্দুল হক পাটোয়ারীর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৫টি মামলা বিচারাধীন আছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি