২১ জুন ২০২৬

লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এমন স্লোগান সামনে রেখে লক্ষ্মীপুরে বৃক্ষরোপন অভিযান ও সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এর আগে কালেক্টরেট প্রাঙ্গন থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কালেক্টরেট প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন, লক্ষ্মীপুরের সহকারী বন সংরক্ষক মো. শাহ্ধসঢ়;জাহান আলী প্রমুখ। বৃক্ষ মেলায় শায়েস্তানগর আদর্শ নার্সারী, জনপ্রিয় নার্সারী, সবুজ নার্সারীসহ প্রায় অর্ধশতাধিক স্টল অংশ নেয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি