৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে বর্গাচাষীর ৪একর জমির সবজি চারা নষ্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বর্গাচাষীর ৪একর জমির সবজি চারা নষ্ট
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে দুই মালিকের জমি সংক্রান্ত বিরোধে জেরে বর্গাচাষীদের সবজি নষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ চরভূতা গ্রামের ৪একর জমির সবজির চারা নষ্ট করে পেলে জমির মালিকানা দাবি করা আমির হোসেনের লোকজন। এতে করে বর্গাচাষী কৃষকের দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান চাষীরা। চাষীরা জানান, চরভূতা গ্রামে মৃত আবদুল মজিদের ছেলে মোঃ বেলাল হোসেনের কাছ থেকে প্রায় ৪একর জমি বর্গা নিয়ে দীর্ঘ দিন থেকে সবজি চাষ করেন কৃষক মোঃ সো হেল, মোঃ ইউসুফ, মোঃ আমির উল্যাহ, মোঃ আবুল খায়ের। কয়েকদিন আগে তারা ঐ জমিতে করলা, সসিন্দা, ঝিঙা তরই সহ কয়েকটি সবজি চারা রোপন করেন। মঙ্গলবার ভোরে এ জমির মালিকানা দাবি করে ভবানীগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে সুমন ও রিপনের নেতৃত্বে ৩০-৪০জন এসে জমির চারাগুলো উঠিয়ে ফেলে দেয়। এসময় তারা ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে গ্রামের লোকজন বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনার বিচার ও ক্ষতিপূরন চায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। জমির মালিক মোঃ বেলাল বলেন, জমি গুলো আমার বাবার মালিকানাধীন। বাবা মারা যাওয়ার পর আমিই রক্ষনাবেক্ষন করছি। আমির হোসেন এ জমি গুলো তার বলে দাবি করছে এবং বিভিন্ন সময় আমার উপর হামলা সহ জমি দখল করতে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। হঠাৎ করে মঙ্গলবার সকালে কৃষকের সবজি নষ্ট করে ফেলে আমির হোসেনের ছেলেরা। এঘটনায় আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। ইউপি সদস্য আহসান উল্যাহ বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়েছি। কিছু বহিরাগত লোকজন এসে কৃষকের সবজি চারা নষ্ট করে ফেলে। আমরা বেলালকে দীর্ঘদিন থেকে জমি গুলো ভোগদখল করতে দেখে আসছি। আশা করি কেউ যদি জমিতে আসতে হয় ভবিষ্যতে কাগজপত্র ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আসবে, না হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি