৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দিলেন এমপি নয়ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দিলেন এমপি নয়ন
লক্ষ্মীপুর প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর- রায়পুর আসনের সদর উপজেলার ৯টি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপহার দিয়েছেন লক্ষ্মীপুর-রায়পুর (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব প্রতিকৃতি বিতরণ করেন। ব্যক্তিগত পক্ষ থেকে এসব প্রতিকৃতি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে পুস্পস্তবক অর্পন ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ী ভাবে স্থাপন করার জন্য দেওয়া হয়। সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লব। এসময় ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।এর আগে এমপি নয়ন রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিতরণ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি