৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও কাঙ্গালি ভোজের আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর  আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও কাঙ্গালি ভোজের আয়োজন

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে হাফেজদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

দোয়া অনুষ্ঠান শেষে প্রায় ৩ হাজার লোকের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।

বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী মীর শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিঙ্কু, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালা্হউদ্দিন টিপুসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি