৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে আব্দুল কুদ্দুস (২৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চর রমিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে রোববার উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুস উপজেলার বড়খেরী ইউনিয়নের দুদু মিয়া হাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে ও বড়খেরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত কিশোরীর স্বজনরা জানায়, আব্দুল কুদ্দুসের সঙ্গে কিশোরীর (১৬) মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে লম্পট কুদ্দুস একাধিকবার ধর্ষণ করে। রোববার দেখা করার কথা বলে কিশোরীকে ওই পরিত্যক্ত বাড়িতে নিয়ে ফের ধর্ষণ করে। বিষয়টি কিশোরী পরিবারের লোকজনকে জানালে বুধবার রাতে কৌশলে কুদ্দুসকে কিশোরী মাধ্যমে এক প্রতিবেশীর বাড়িতে ডেকে আনা হয়। এ সময় বিয়ের করতে অস্বীকৃতি জানালে কুদ্দুসকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। কিশোরীর দুলাভাই জানান, আব্দুল কুদ্দুস এলাকার মেয়েদের বিয়ের ফাঁদে ফেলে, আপত্তিকর ছবি তোলে কিশোরী ও বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ধর্ষণ করে। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে কুদ্দুস ওই কিশোরীকে তিনবার ধর্ষণ করেছে। ক্ষতিগ্রস্ত কিশোরীর দুলাভাই বাদী হয়ে কুদ্দুসের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। ভিকটিম কিশোরীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি