লক্ষ্মীপুরে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা কারাগারে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেলে সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আটক হৃদয় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. দুলালের ছেলে।
বিজ্ঞাপনজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, হৃদয় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছিলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রতিবাদ জানিয়েছেন।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি