৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে বাস চালুর দাবিতে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে বাস চালুর দাবিতে বিক্ষোভ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাস চালুসহ তিন দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহনশ্রমিকরা। দাবির বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (০২ মে) রোববার সকালে এই বিক্ষোভ করে জেলা বাস ও মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির নেতা-কর্মীরা জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আদালত ভবনে গিয়ে সমাবেশে বসেন। সেখানে বক্তারা বলেন, পরিবহনশ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাস চালু করতে হবে। তা না হলে ৪ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। জনস্বার্থ বিবেচনায় শনিবারই ঈদের আগে গণপরিবহন চালু করার ইঙ্গিত দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার তার সরকারি বাসা থেকে নিয়মিত বিফ্রিংয়ে বলেছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তাভাবনা করছে। আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি