৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে বাবাকে হত্যা: ছেলে-পুত্রবধূ সহ ৫ জনের নামে অভিযোগ দায়ের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বাবাকে হত্যা: ছেলে-পুত্রবধূ সহ ৫ জনের নামে অভিযোগ দায়ের
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে- রায়পুর উপজেলার জমির লোভে বৃদ্ধ বাদশা মিয়া মোল্লাকে হত্যার অভিযোগে তার দুই ছেলে ও দুই পূত্রবধূসহ ৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। (লক্ষ্মীপুর- রায়পুর) আদালতে বৃদ্ধের অপর ছেলে মো. আলম এ অভিযোগ দায়ের করেন। বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, বাদীর লিখিত অভিযোগটি বিজ্ঞ আদালতের বিচারক তারেক আজিজ আমলে নিয়েছেন। এ ঘটনায় এফআইআর নথিভূক্ত করার জন্য বিচারক রায়পুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন মো. হাছানুজ্জামান ও তার স্ত্রী আয়েশা বেগম, মো. নুরুজ্জামান ও তার স্ত্রী এলাপি খাতুন এবং শাহ আলম। হাছানুজ্জামান ও নুরুজ্জামান মৃত বাদশা মিয়ার ছেলে। তারা রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্র জানায়, বৃদ্ধ বাদশা মিয়াকে প্রতারণা করে স্ত্রীদের নামসহ হাছানুজ্জামান ও নুরুজ্জামান তাদের নামে ১০৭ শতাংশ জমি লিখে নেয়। এরপর থেকে হাছানুজ্জামান তার ঘরের একটি কক্ষে বাবাকে আটকে রাখে। অপর ছেলে আলম ও ৩ মেয়ের সঙ্গে বাদশাকে যোগাযোগ করতে দিচ্ছিলেন না। পরবর্তীতে জমি লিখে নেওয়ার বিষয়টি জানতে পেরে আলম ও তিন মেয়ে বিষয়টি বাবাকে জানায়। এতে বাদশা জমির দলিলটি বাতিল করার জন্য আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানতে পেরে গত ৬ জুলাই রাতে তাকে (বাদশা) অভিযুক্তরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এতে হাছানুজ্জামানের ঘরেই তিনি মারা যান। খবর পেয়ে ছেলে আলম ও তিন মেয়ে ঘরে ডুকে দেখেন বাদশার মাথায় ও ডান হাত রক্তাক্ত অবস্থায় রয়েছে। এতে বাবার মরদেহ দাফনে তারা বাধা দেয়। পরে নির্ধারিত সময় ৭ জুলাই সাড়ে ১১ টার আগেই তড়িঘড়ি করে জোরপূর্বক মরদেহ দাফন করে আসামিরা। এনিয়ে বাড়াবাড়ি না করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে বাদীসহ সাক্ষীদের হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি