৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠনগুলি। রবিবার (১৫ আগস্ট) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক এড. আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, শিল্প বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদর থানা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালো রাতে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও ১৫ আগস্ট এর হত্যাকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি