৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে আ.লীগ নেতার ঘুষিতে যুবলীগ নেতা হাসপাতালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার ঘুষিতে যুবলীগ নেতা হাসপাতালে
লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের কিল-ঘুষি খেয়ে বুকের ব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন গিয়াস উদ্দিন সোহাগ (৪৫) নামে এক যুবলীগ নেতা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের উপশম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান নাহিদ  যুবলীগ নেতা চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেন।  এর আগে, রাত সাড়ে ৯টার দিকে শহরের থানা রোড এলাকায় সত্য নারায়ণ শ্রী মিষ্টির দোকানের সামনে এ মারামারির ঘটনা ঘটে।  খবর পেয়ে যুবলীগ নেতা সোহাগকে হাসপাতালে দেখতে আসেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগের সভাপতি এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু। অভিযুক্ত আব্দুর রহমান সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহত সোহাগ একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুবলীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, সন্ধ্যা সদর মডেল থানায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ও যুবলীগ নেতা সোহাগ একটি শালিসি বৈঠকে ছিলেন। বৈঠক শেষে এই দুই আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ একাধিক ব্যক্তি একসঙ্গে সত্য নারায়ণ দোকানে বসে নাস্তা করেন। এরমধ্যেই আব্দুর রহমান ও সোহাগ দু’জনেই লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দোকানের সামনে বের হলে আওয়ামী লীগ আব্দুর রহমান যুবলীগ নেতা সোহাগকে একাধিক কিল-ঘুষি মারে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগ আমাদের প্রতিনিধিকে জানান, দীর্ঘ বছর আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। সামনে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভাইও চেয়ারম্যান পদপ্রার্থী। আমি কি জন্য চেয়ারম্যান প্রার্থী এ কারণে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুর রহমান ভাই আমাকে কিল-ঘুষি মারে।
জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলেন, মারামারি হয়নি। তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু সোহাগ আমাকে মারছে। উপস্থিত যুবলীগ নেতা আব্বাস সাক্ষী। উপশম হাসপাতালের চিকিৎসক জানান, সোহাগ নামে এক ব্যক্তি বুকের ব্যথা অনুভব নিয়ে হাসপাতালে আসলে তাকে ভর্তি দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি