৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চার প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর মডেল থানা পুলিশের সহযোগীতায় লক্ষ্মীপুর চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারিখ ও খুচরা বিক্রয়মূল্য না থাকায় মধুবন ডিপার্টমেন্টাল স্টোরকে তিন হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় লোকনাথ স্টোরকে এক হাজার টাকা, নিউ বণিক স্টোরকে এক হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আগ্রাবাদ ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বলেন, বাজার তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি