৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরেরর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ৪ জেলের কারাদন্ড ও ১৪ জনের জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। এসময় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে আরো ১৯ জন শিশু জেলেকে ছেড়ে দেওয়া হয়। আটকৃতরা সবাই ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা। জানা যায়, সোমবার দুপুর থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ-পুলিশ। এসময় ইঞ্জিন চালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে কারাদন্ড এবং ১৪ জেলেকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান ও জেল জরিমান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, সিনিয় মৎস কর্মকর্তা সরওয়ার জামান, কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাহ জামাল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি