
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আগামি শে ডিসেম্বর ২০২১লক্ষ্মীপুর জেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২৩ শে ডিসেম্বর হওয়ার কথা ছিল সরকারের পক্ষ থেকে তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্বাচনের তারিখ ধার্য করা হয়। নানা হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া , মিটিং, মিছিল,ইত্যাদির মাধ্যমে গতকাল প্রার্থীদের প্রচার-প্রচারণার কাজ শেষ হয়েছে। প্রত্যেক প্রার্থী জয়লাভ করার ইচ্ছা পোষণ করছেন।
ইতিমধ্যে ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লক্ষীপুর জেলার নির্বাচন কর্মকান্ড সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । যারা ভোট কেন্দ্রের বিভিন্ন দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীসহ ভোট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কেন্দ্রের দিকে যাত্রা শুরু করেছেন। ভোট গ্রহণ করার জন্য ভোট সংশ্লিষ্ট সকলেই কিছুটা ঝুঁকি নিয়ে হলেও কেন্দ্রগুলোতে যাচ্ছেন।
আগামীকাল ভোট যেসব ইউনিয়ন ভোট গ্রহণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সেসব ইউনিয়নগুলোতে কঠোর ভাবে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বাকি ইউনিয়ন পরিষদ গুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। যারা ভোট গ্রহণ করবেন তারা ভোট কেন্দ্রের ভোটের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। স্থানীয়রা দাবি করেছেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেন ভোট গ্রহণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]