২২ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আতঙ্কে সাধারণ মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আতঙ্কে সাধারণ মানুষ

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : দেশের বিভিন্ন স্থানের মত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ অন্যান স্থানে ১১ জন ভর্তি হয়েছে। এরমধ্যে সদরে গত বুধ ও বহস্পতিবার ২ জন, শুক্রবার ৪ জন, শনিবার ৩ জন ভর্তি হয়।

এছাড়া শহরের উপশম হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষা শেষে দুইজনকে ডেঙ্গু রাগী হিসেবে সনাক্ত করা হয়।

ডেঙ্গু আতংকে প্রতিদিনেই চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে আসছে রাগীরা। গত দুই দিনে বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়ছে। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন রোগী, বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর হাসপাতালর সিনিয়র স্টাফ নার্স ফাতমা জানান, গত বুধবার থেকে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রাগী ভর্তি হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসাসহ ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ৭জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনায়ার হোসেন জানান, আক্রান্ত রোগীরা স্থানীয় ভাবে নয়, কেউ কেউ ঢাকা ও চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে এসেছেন। আক্তান্ত রাোগীকে মশারীর ভেতর রাখার পরামর্শ দেন এ চিকিৎসক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি