৬ মে ২০২৬

লক্ষ্মীপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী কামাল

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম হোসেন আহম্মেদ চৌধুরীর সন্তান ও যুবলীগ নেতা, প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল।

তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্যতম নেতা। ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় গণসংযোগ এবং আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরেই লক্ষীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে গুঞ্জন, আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে লক্ষীপুর সদর আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই আগাম শুভেচ্ছা ও যোগাযোগ রক্ষা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল লক্ষীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল এর শিক্ষাজীবন শুরু হয় লক্ষীপুর সদরে অবস্থিত পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি নন্দনপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, লক্ষীপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকায় অবস্থিত সাইক পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ইন আর্কিটেকচার এবং উত্তরা ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। প্রকৌশলী মুক্তার হোসেন চৌধুরী কামাল এবারের উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। জনগনের ভোটে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য নির্ধারিত হবে। মুক্তার হোসেন চৌধুরী কামাল লক্ষীপুর রাজ স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। দলের দুর্দিনেও তিনি হাল ছাড়েননি, দলীয় নীতি আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম হোসেন আহমেদ চৌধুরী, দাদা মরহুম লুৎফর রহমান চৌধুরী'র পিতা মুন্সী জালাল উদ্দিন ছিলেন বৃহত্তর উত্তর হামছাদী ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ও বড জেঠা মরহুম ছানা উল্যাহ মিয়া একই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছিলেন । বড় ভাই জাহাঙ্গীর আলম চৌধুরী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, চাচাতো ভাই শাখাওয়াত হোসেন আরিফ বর্তমান জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি, লক্ষীপুর জেলা সমিতি (ঢাকা) আজীবন সদস্য, লক্ষীপুর যুব কল্যাণ সমিতি (ঢাকা) সদস্য, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির উপদেষ্টা, পাঠকপ্রিয় অনলাইন বার্তা বাজার’র উপদেষ্ঠা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট আজীবন সদস্য, সহ-সভাপতি আহসানউল্যা মিয়া জামে মসজিদ এন্তেজামিয়া কমিটি, লক্ষীপুর। সহ-সভাপতি শাপলা সরণী বাড়ি মালিক সমিতি, মিরপুর,ঢাকা, উপদেষ্ঠা, স্বাধীনতা স্পোর্টিং ক্লাব, নন্দনপুর, লক্ষীপুর সদর, পৃষ্ঠপোষক- লক্ষীপুর সংবাদ ম্যাগাজিন, উপদেষ্ঠা-ইয়াংস্টার ক্লাব গঙ্গাপুর,লক্ষীপুর,উপদেষ্ঠা-মানবাধিকার সাংবাদিক সংস্থা, লক্ষীপুর জেলা। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হবেন এমনটিই প্রত্যাশা করেন লক্ষীপুর সদর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা এবং স্থানীয় আপামর জনসাধারণ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি