৪ মে ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন : মেয়র পদে স্বামীর প্রতিদ্বন্দী স্ত্রী !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন : মেয়র পদে স্বামীর প্রতিদ্বন্দী স্ত্রী !

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার স্ত্রী শাহেলা শারমীন। ৪ নভেম্বর যাচাই-বাছাই শেষে স্বামী-স্ত্রী দু’জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন।

স্বামী-স্ত্রীর ভোট যদ্ধের বিষয়টি ভোটারদের মধ্যে মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।

এ নির্বাচনে একই সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেএম বদরুল আলম শাম্মী সহ চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। এদিন কাউন্সিলর প্রার্থীর মধ্যে হলফনামায় তথ্য গোপন করায় ৯জন ও ঋণ খেলাপীর দায়ে ৪জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

বহুল আলোচিত লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন এবং কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত নারী আসনে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা ঘোষনা করা হয় বলে সূত্র জানায়। অন্যান্য মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহির উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনবিএন) আবদুর রহিম।

জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, শাহেলা শারমীন আওয়ামী পরিবারের সদস্য। আশাকরি প্রত্যাহারের শেষ সময়ের আগেই তার স্ত্রী সহ অন্যান্য বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন। এসময় নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক। তিনি জানান, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি