৫ মে ২০২৬

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি আটক
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকেঃ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ছাত্রশিবির সভাপতি তানজিদ হোসেন কে (৩২)আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে এ সময় তার কাছ থেকেই সংগঠনেরবেশ কয়েকটি বই উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয় । তানজিদ উপজেলার চর আফজাল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও উপজেলার ছাত্রশিবির সভাপতি। এর আগে তিনি রায়পুর সাথী শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পুলিশ জানায় আলেকজান্ডার কামিল মাদ্রাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করেছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালানো হয় এই মাদ্রাসায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গেলেও আটক হয় তানজীদ । এসময় সংগঠনের বেশ কয়েকটি বই তার কাছ থেকে জব্দ করা হয়। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন বৈঠক করার সময় শিবির নেতাকে আটক করা হয়েছে। বৈঠকের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি