৫ মে ২০২৬

লক্ষ্মীপুর-৩ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন মো. ইব্রাহিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুর-৩ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন মো. ইব্রাহিম

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে হাত পাখা প্রতীকে ভোট করছেন অনারারী ক্যাপ্টেন (অবঃ) মো. ইব্রাহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি তিনি।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নিকট মনোনয়ন ফরম জমা দেন হাত পাখা প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন মো. ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মাওলানা মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি আ হ ম নোমান সিরাজী, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান, প্রধান সমন্বয়ক ক্বারী মো. আব্দুল মঈদ প্রমুখ।

দলীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে হাত পাখা প্রতীকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ডা. রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মাস্টার শাহজাহান পাটোয়ারী এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মাওলানা খালেদ সাইফুল্লাহ নির্বাচন করবেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি