লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী টিটু’র সিংহ প্রতীকে গণ সংযোগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আব্দুল মালেক নিরব : লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক)সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নে সিংহ মার্কার সমর্থনে লিফলেট বিতরণসহ গণ সংযোগ করেছেন সিংহ মার্কা প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া টিটু।
চর রমনীমোহন ইউনিয়নের করাতির হাট, মন্নান মিয়ার হাট, বশিকপুর ইউনিয়ন, হামছাদি ইউনিয়ন, কেরোয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলকায় গণ সংযোগের সময় সিংহ প্রতীকের প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া টিটু ভোটারদেরকে কেন্দ্রে এসে নিজের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি আরো বলেন, ভোট আপনার একটি পবিত্র আমানত- আমি যদি যোগ্য হই তবে আমাকে একাদশ সংসদ নির্বাচনে সিংহ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। এলাকাবাসীর আন্তিরিকতাপূর্ণ সাড়া পাচ্ছেন বলে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি