৪ মে ২০২৬

লক্ষীপুরের রামগঞ্জে শিক্ষকদের সাথে এমপির মত বিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের রামগঞ্জে শিক্ষকদের সাথে এমপির মত বিনিময়
সুলতানা মাসুমা,  লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও সাবেক মেয়র বেলাল আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, ওসি মোঃ এমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন (দেওয়ান বাচ্চু), মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার প্রমুখ। পরে ঈদ উপহার হিসেবে ১৯৬ জন প্রধান শিক্ষকদের হাতে নগদ অর্থ তুলে দেন এমপি। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি