২৩ জুন ২০২৬

লক্ষীপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসায় সবক ও পুরষ্কার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষীপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসায় সবক ও পুরষ্কার বিতরণ

আব্দুল মালেক নিরব, লক্ষীপুর : তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষীপুর শাখায় শিক্ষার্থীদেরকে সবক প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৮ নভেম্বর) শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও পুরষ্কার তুলে দেন লক্ষীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, রায়পুর কামিল এম.এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নিজাম উদ্দীন, মান্দারী বড় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, লক্ষীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষীপুর শাখায় পরিচালক মো. ইকরামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. মহিউদ্দিন।

বক্তারা তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর যুগপোযুগি সিদ্ধান্তের কারণে লক্ষীপুরে এ রকম একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। লক্ষীপুরের অভিভাবকরা যদি তাদের সন্তানকে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চায় তাহলে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসাকে বেচে নিতে হবে। কারণ সারা দেশে এ হিফজ মাদরাসার ব্যাপক সুনাম রয়েছে। আমরা চাই লক্ষীপুরেও যেন এ প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন থাকে। আশা করছি শিক্ষক ও সংশ্লিষ্টরা তাদের আন্তরিকতা দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক,জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, শাকচর ইউপি চেয়ারম্যান তাফাজ্জাল হোসেন টিটু চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, অভিভাবক আনোয়ার জাহিদ,মোরশেদ আলম, মো. কামাল হোসেন, সাহাবউদ্দিন সাবু’সহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি