৭ মে ২০২৬

লক্ষীপুরে প্রধানমন্ত্রীর উপহার ঈদবস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষীপুরে প্রধানমন্ত্রীর উপহার ঈদবস্ত্র বিতরণ

আব্দুল মালেক নিরব, লক্ষীপুর থেকে : লক্ষীপুরে বীর মুক্তিযোদ্ধা ও অটিজম প্রতিবন্ধীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার পক্ষ থেকে ঈদবস্ত্র ও নগদ অর্থ উপহার বিতরণ করেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: মুক্তার হোসেন চৌধুরী কামাল।

রোববার (২৪ মে) সদর উপজেলার জেলার নন্দনপুর ঈদগাহ মাঠ থেকে ১ হাজার মুক্তিযোদ্ধা ও অটিজম ,প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর উদ্যোগে কোভিড-১৯ করোনা মহামারী লকডাউন অবস্থায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে যুবলীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন ।

বিশেষ অতিথি ছিলেন, লক্ষীপুর জেলা যুবলীগ সভাপতি , সদর উপজেলার চেয়ারম্যান ,এ কে এম সালাহ উদ্দিন টিপু। আরও উপস্থিত ছিলেন, মো: শাখাওয়াত হোসেন আরিফ সদস্য জেলা পরিষদ, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মীর শাহ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান , কেন্দ্রীয় যুবলীগের নেতা মোজাম্মেল মিশু , এ্যাড. নজরুল ইসলাম রাজু , ইউনিয়ন যুবলীগের আহবায়ক নিজাম উদ্দিন রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি