
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে পৌর গরুহাট বসানো হয়েছে। সেখানে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৪জুলাই) দিনব্যাপী চলা জেলার অন্যতম বৃহৎ এ হাটে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে বৃষ্টি উপক্ষো করে হাজারেরও বেশি গরু-ছাগল উঠেছিল হাটে। এখানে গাদাগাদি করেই ক্রেতা-বিক্রেতার অবস্থান ছিল। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।
বিষয়টি নিয়ে পৌর গরু হাটের ইজাদার মোঃ শাহী জানান, আমরা পৌরসভা থেকে কোন নির্দেশনা পাইনি এ কারনে গরুর হাট বসিয়েছি।
এ বিষয়ে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ জানান, সবাইকে সচেতন করতে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে কেন এমন হলো আমি খবর নিচ্ছি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]