লক্করঝক্কর বাসে কি আমি রঙ করবো: ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর সড়কে লক্কড়ঝক্কড় ও রংচটা বাস চলাচলের বিষয়ে সরকারের কোনো গাফিলতি নেই। তিনি বলেন, বারবার বলা হলেও বাসের চেহারা বদলাচ্ছে না। সরকারের গাফিলতির কী আছে? আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প (নামার রাস্তা) খুলে দেয়া উপলক্ষে বুধবার (২০ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজধানীতে এখনো লক্কড়ঝক্কড় বাস চলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের গাফিলতির কী আছে? আমি মন্ত্রী কি নিজে গিয়ে বাস রং করব? এসব গাড়ি আমরা বন্ধ করে দিতে পারি। কিন্তু রিপ্লেস (বিকল্প) তো নেই। বাস যখন বন্ধ করে দেব, তখন সাংবাদিকেরাই সবার আগে বিক্ষোভ দেখাবেন। লোকজন দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ বাস পাচ্ছে না। আমাদের অবস্থা তো শাঁখের করাত। এটা করলেও দোষ, ওটা করলেও দোষ।
ওবায়দুল কাদের ১২ বছরের বেশি সময় ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্বে। এরপরও লক্কড়ঝক্কড় বাস কীভাবে চলছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২ বছরের কথা বলে অপবাদ দিচ্ছেন কেন? এই সময়ে পদ্মা সেতু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। মেট্রোরেল চালু হয়েছে। ১২ বছরে কি কম কাজ করেছি? সারা দেশে আজ কত ফ্লাইওভার, কত ফোর লেন। সমতল থেকে পাহাড়ে রাস্তা আর রাস্তা। এই মন্ত্রণালয়ে যে কাজ হয়েছে, তা আর কোথাও হয়েছে?
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি