৫ মে ২০২৬

লকডাউনের দ্বিতীয় দিনে লক্ষ্মীপুরে ১১৯টি মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লকডাউনের দ্বিতীয় দিনে লক্ষ্মীপুরে ১১৯টি মামলা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: দেশজুড়ে চলা ‘কঠোর লকডাউনে’ লক্ষ্মীপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১৯টি মামলা হয়েছে। পাশাপাশি ১ লাখ ৬৬ হাজার ৫০ টাকা (অর্থদণ্ড) জরিমানা আদায় করা হয়েছে।

লকডাউনের দ্বিতীয় দিনে (২ জুলাই) শুক্রবার সকাল ৬টা থেকে রাত পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন স্থানে ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এসব মামলা ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে।

সকাল থেকে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নেতৃত্বে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি নিষেধ পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ঝুমুর, উত্তর তেহমনী, দক্ষিন তেহমনী, চক বাজারসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া পারভীন এবং সেনাবাহিনীর প্রতিনিধি দল।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

উল্লেখ, করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও যানজটের শহর লক্ষ্মীপুরে এখন জনশুন্য হয়ে অনেকটাই ফাঁকা রয়েছে। জরুরি পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন ও দোকান ছাড়া সরকারি বেসরকারি অফিস আদালত, বিপনী বিতান, গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী পুলিশ ও বিজিবির তৎপরতা দেখা গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি