৫ মে ২০২৬

লকডাউন বাড়ল আরও ১০ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউন বাড়ল আরও ১০ দিন
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও ১০ দিন বাড়ল লকডাউনের বিধিনিষেধ। আগামী ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত সারাদেশে লকডাউনের সব বিধিনিষেধ বজায় থাকবে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে চলমান বিধিনিষেধ বৃদ্ধি সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ পূর্বের সকল বিধিনিষেধের মেয়াদ ৬ই জুন মধ্যরাত থেকে ১৬ই জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই বিধি নিষেধের মধ্যে সব ধরনের পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।‘ জনসমাগম হয় এরকম কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, পিকনিক পার্টি, রাজনৈতিক সমাবেশ বা ধর্মীয় আচার বন্ধ রাখতে হবে। এর আগে সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন রবিবার রাত ১২টায় শেষ হবে। বর্ধিত লকডাউনেও বজায় থাকবে আগের সব বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করা, হোটেলে বসে খাবার না খাওয়া ও জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও খোলা থাকবে আগের নিয়মে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষনা অনুযায়ী ১২ই জুন পর্যন্ত। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি