৪ মে ২০২৬

লজ্জার রেকর্ডে রোহিতকে পেছনে ফেললেন কোহলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:১০ এএম
লজ্জার রেকর্ডে রোহিতকে পেছনে ফেললেন কোহলি

বাংলাপ্রেস ডেস্ক:   অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে মাঠে নামার ঠিক আগেই বিরাট কোহলি বলেছিলেন, ১৫–২০ বছরের নিরবচ্ছিন্ন ক্রিকেটের পর পাওয়া বিরতি তাকে দিয়েছে নতুন শক্তি। সাত মাসের এই বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কোহলির আশা ছিল ভালো কিছুর।

 

কিন্তু মাঠের বাস্তবতা হলো একেবারে উল্টো। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কোহলির ইনিংস শেষ হয়েছে শূন্য রানে। এটি তার ক্যারিয়ারের প্রথম ‘ডাক’ অস্ট্রেলিয়ার মাটিতে ৩০তম ওয়ানডে ইনিংসে।

আট বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। মিচেল স্টার্কের অফস্টাম্পের বাইরে পিচ করা বলটিতে ব্যাট চালান কোহলি। বল ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে যায় পয়েন্টে দাঁড়ানো কুপার কনোলির হাতে।

এই আউটের সঙ্গে কোহলির নাম জড়িয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানে। ওয়ানডেতে এটি তার ১৭তম ‘ডাক’। ফলে তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মাকে, যিনি এর আগে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড শচীন টেন্ডুলকারের। তার সংখ্যা ২০, তবে তিনি খেলেছেন রেকর্ড ৪৬৩টি ম্যাচ। দ্বিতীয় স্থানে আছেন জাভাগল শ্রীনাথ, তার ‘ডাক’ সংখ্যা ১৯। যুবরাজ সিং ও অনিল কুম্বলে আছেন পরের দুই স্থানে, দুজনেরই ‘ডাক’ ১৮টি করে।

কোহলি এখন ১৭টি শূন্য রানে আউট হয়ে চতুর্থ স্থানে উঠেছেন। এই তালিকায় তিনি এখন হরভজন সিংয়ের সঙ্গে সমতায় আছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি