৪ মে ২০২৬

লিভারপুলকে পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
লিভারপুলকে পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি

বাংলাপ্রেস ডেস্ক:   পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ ছিল এটি। তাও আবার আরেক শক্তিশালী ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে। ম্যাচটা তাই তার জন্য বিশেষ, একইসঙ্গে গুরুত্বপূর্ণ ছিল। প্রিমিয়ার লিগের বিশেষ এই ম্যাচে গার্দিওলার শিষ্যরা তাকে এনে দিল দারুণ এক উপহার।

 

ইতিহাদ স্টেডিয়ামে শক্তিশালী লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে মানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা এখন ৪ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে সমান ম্যাচে ১৮ পয়েন্টের সঙ্গে টেবিলের অষ্টম অবস্থানে আছে লিভারপুল।

এদিন ম্যাচের শুরুতে ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন আর্লিং হলান্ড। লিভারপুলের গোলকিপার জর্জি মামারদাশভিলি তার শট রুখে দেন। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের ক্রসে হেডে গোল করে পেনাল্টির হতাশা ভুলিয়ে দেন হলান্ড। চলতি মৌসুমে লিগে নিজের ১৪তম গোলটি করে তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার শটে সিটির ব্যবধান ২-০ করে দেন নিকো গনসালেস। বিরতির পর অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। ৬৩ মিনিটে জেরেমি দলের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ঘরের মাঠে ৩-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি