২৩ সেপ্টেম্বর ২০২৬

লিফট রেখে সিঁড়ি বেয়ে ছয়তলায় উঠে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
লিফট রেখে সিঁড়ি বেয়ে ছয়তলায় উঠে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিজিটাল ম্যাপ দেখুন

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।


এদিন বিকেলে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। তবে ষষ্ঠ তলায় ওঠার সময় তিনি লিফট ব্যবহার করেননি।

এর বদলে তিনি সিঁড়ি দিয়ে হেঁটেই ষষ্ঠ তলায় ওঠেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের চলমান নানা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি