৫ মে ২০২৬

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে

বাংলাপ্রেস অনলাইন :লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত তত্ত্বাবধানে আজ বুধবার বেলা ২টায় একটি চার্টার্ড ফ্লাইটে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকে পড়ে ২৩৪ জন বাংলাদেশি। এর মধ্যে ১৫৭ জনকে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদের খুব শিগগির দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।লিবিয়ায় সরকার সমর্থক এবং সরকারবিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েছে, যার ফলে রাষ্ট্রীয়ভাবে ‘স্টেট অব অ্যালার্ট’ জারি করা হয়েছে। চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে।

ইতিমধ্যে দূতাবাসের ফেসবুক পেজে সব প্রবাসী বাংলাদেশির দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যেকোনো সময় বাংলাদেশি কর্মীদের সহায়তাকল্পে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে।১৫৭ জন বাংলাদেশিদের মধ্যে ১০ জন অসুস্থ ছিলেন যাঁদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। চিকিৎসক তাঁদের ব্যবস্থাপত্র দিয়েছেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি