৮ মে ২০২৬

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি
বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে মধ্যপ্রাচ্যের দেশটিতে আটকে পড়া এসব বাংলাদেশি সরকারি ব্যয়ে দেশে প্রত্যাবর্তন করেন। এ নিয়ে সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত মোট সাতটি ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছেন মোট ৩৩৮ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বিমানবন্দরে দেশে ফেরা এসব প্রবাসীদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতা করে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাবৃন্দ। এছাড়াও লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকাসহ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এদিকে দেশে ফেরা এসব প্রবাসীদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান। সবমিলিয়ে লেবাননে বোমা হামলায় এখন পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় দেশটিতে আটকে পড়া প্রবাসীদের নিজ খরচে দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনের পাশাপাশি সেখানে থাকতে ইচ্ছুক প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি