লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন সোমবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধপরিস্থিতির কারণে লেবানন থেকে চতুর্থ দফায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি। শনিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের বহনকারী বিমানটি সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
রবিবার বৈরুতে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে তাদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, দেশে ফিরতে আগ্রহী নাগরিকদের দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছিল। এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন।
লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি গত ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে আসেন। দ্বিতীয় দফায় গত বুধবার সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) দুই নবজাতকসহ মোট ৬৫ জন এবং বৃহস্পতিবার তৃতীয় দফায় সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) ৩১ বাংলাদেশি ঢাকায় পৌঁছেন।
লেবাননে আনুমানিক এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি