৬ মে ২০২৬

লাশের পরিচয় শনাক্তে ঢামেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করছে সিআইডি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লাশের পরিচয় শনাক্তে ঢামেকে ডিএনএ’র নমুনা সংগ্রহ করছে সিআইডি

জাতীয় ডেস্ক: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজে ডিএনএ’র নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি।আজ শুক্রবার বেলা ১১টা থেকে সিআইডি’র প্রতিনিধিরা ডিএনএ সংগ্রহের কাজ শুরু করেন।

চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ শনাক্ত এবং তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১ জনের মরদেহ শনাক্ত করা এখনও সম্ভব হয়নি।এ বিষয়ে সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত সাংবাদিকদের বলেন, আমরা বাকি ২১ মরদেহ থেকে ডিএনএ'র নমুনা সংগ্রহ করবো। পরে যেসব স্বজন মরদেহের খোঁজে আসবেন তাদের ডিএনএ'র নমুনা সংগ্রহ করবো এবং তা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর পুলিশের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিআইডি) রোমানা আক্তার জানান, ২১ মরদেহের পরিচয় শনাক্তের জন্য রক্ত সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে ১০ স্বজনের রক্ত সংগ্রহ করা হয়েছে। এদিকে সকাল থেকে ঢামেক হাসপাতাল মর্গের সামনে স্বজনরা ভিড় করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি