লালমনিরহাটে যুবককে কুপিয়ে হত্যা
মামুনুর রশিদ (মিঠু) লালমনিরহাট থেকে : লালমনিরহাট সদর উপজেলায় স্বপন চন্দ্র (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ জানুয়ারী) সকালে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিংবিদ্যাবাগিস এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক স্বপন চন্দ্র ওই গ্রামের বিনোদ চন্দ্রের ছেলে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, সোমবার সন্ধ্যায় বাজার গিয়ে বাড়ি ফিরেনি স্বপন। পরদিন সকালে স্থানীয়রা তার বাড়ির অদুরে ফসলী জমিতে স্বপনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বপনের মাথায় ধারালো অস্ত্রে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা মাথায় ধারালো অস্ত্রে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। হত্যার রহস্য উৎঘাটন ও ঘাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি