৬ মে ২০২৬

লালমনিরহাটে ভাতিজার দায়ের আঘাতে জেঠা আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে ভাতিজার দায়ের আঘাতে জেঠা আহত

মামুন রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের ভাতিজা কর্তৃক জ্যাঠোকে দা' দিয়ে কুপিয়ে মারাত্বক জখমের ঘটনা ঘটেছে।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ১৮ জানুয়ারী, দুপুর ১ টার দিকে বাড়ীর সীমানা বেড়াকে কেন্দ্র করে প্রফুল্ল চন্দ্র (৬০)-কে ছোট ভাই অমুল্য চন্দ্র রায় (৫০) এর ছেলে মহেন্দ্র চন্দ্রের নেতৃত্বে পরিমল, মনোরঞ্জন বেদম মারপিট করে।

একপর্যায়ে পাশে পড়ে থাকা দা হাতে তুলে নিয়ে মহেন্দ্র চন্দ্র (২২) তার জ্যাঠো প্রফুল্ল চন্দ্রের মাথায় ও কাঁধে কুপিয়ে মারাত্বক জখম করে। এতে প্রফুল্ল চন্দ্র (৬০) মাটিতে লুটিয়ে পড়লে প্রচুর রক্ত খরন হতে থাকলে দুপুর ২.৩০ টার দিকে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসী জানায়, বাড়ীর সীমানাকে কেন্দ্র করে

এ ঘটনার সূত্রপাত, তবে এর আগেও একাধিকবার একই কারণে প্রফুল্ল চন্দ্র কে তার ভাই ও ভাতিজারা লাঞ্চিত ও মারপিট করেছিল এবং এই সকল অপ্রীতিকর ঘটনার বিচার শালিশও করেছিল গোকুন্ডা ইউপি চেয়ারম্যান। আহত প্রফুল্ল চন্দ্র বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের ৩য় তলায় ৬৭ নং ওয়ার্ডের ৩৭ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকালে সরেজমিনে হাসপাতালে গেলে প্রফুল্ল চন্দ্রের মাথায় ও কাঁধে একাধিক খুন জখমের আঘাতের চিহ্ন দেখা গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি