৮ মে ২০২৬

লালমনিরহাটে সরকারী ত্রাণ বিতরণে সাহায্য করবে সেনাবাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে সরকারী ত্রাণ বিতরণে সাহায্য করবে সেনাবাহিনী

মামুনুর রশীদ মিঠু, লালমনিরহাট থেকে: করোনা পরিস্থিতিতে সরকারী ত্রাণ যেন কেউ তছরুপ করতে না পারেন সেজন্য ত্রাণ বিতরণকালে লালমনিরহাটে সেনা সদস্যদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সেনা বাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে করোনা মোকাবেলায় পরস্পর সহযোগিতামূলক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সামাজিক দুরুত্ব বজায় নিশ্চিত ও জন সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন বাংলাদেশ সেনা বাহিনী। এছাড়াও সাধারণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ও গুজব সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনা সেনা বাহিনীর বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। পরে তিনি সদর উপজেলাধীন হারাটি ইউনিয়নের সেনা বাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প পরির্দশন করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি