৭ মে ২০২৬

লালমনিরহাটে সব ধরনের যানবাহন আসা যাওয়া বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে সব ধরনের যানবাহন আসা যাওয়া বন্ধ

মো: মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার (০৮ এপ্রিল) সকালে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় সব ধরনের যানবাহন আসা যাওয়া এবং সকল প্রকার গণপরিবহন, সাপ্তাহিক হাট-বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেজন্য জেলার সব প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট বসানো হবে। অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষি সরঞ্জাম পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে। তবে ঐ সকল প্রতিষ্ঠানকে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অন্যথায়, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে মেডিক্যাল সার্ভিস, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কৃষি নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন, সংবাদপত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি ত্রাণ পরিবহনে ব্যবহৃত যানবাহন এ আদেশের আওতায় পরবে না। ব্যাংকসহ সকল সরকারি প্রতিষ্ঠান সরকারি বিধি মোতাবেক চলবে।

গণবিজ্ঞপ্তি প্রসঙ্গে জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে আগের জারি করা নির্দেশনাবলীর সঙ্গে আরো কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে। যা তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে। প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট বসানো হচ্ছে। এটা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এজন্য গণবিজ্ঞপ্তি মেনে চলতে জেলাবাসীর প্রতি আহবান জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি