লালমনিরহাটে নদী পার হতে গিয়ে যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

লালমনিরহাট থেকে সংবাদদাতাঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নিখোঁজ সবুজ হোসেনের (৩০) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
বুধবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম পৌরসভা সংলগ্ন সিঙ্গিমারী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিঙ্গিমারী নদী সাঁতরে পার হতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয় সবুজ। তিনি পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জার-কোর্ট এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে।
পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে সবুজ হোসেন সাঁতার কেটে সিঙ্গিমারী নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে যান তিনি। পরে পাটগ্রাম ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার সবুজের লাশ উদ্ধার করে।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি